ওয়েব ডেস্ক; ১৯ মে : প্রায় ৩০,০০০ রাজ্য পুলিশ থাকবে পঞ্চম দফায়। পঞ্চম দফায় ভোট হতে চলেছে ১৩৪৮১ টি বুথে। যার মধ্যে ইতিমধ্যেই ৫০ শতাংশ বেশি বুথকে কমিশন ক্রিটিকাল বুথ বলে চিহ্নিত করেছে। অর্থাৎ ৭৭১১ টি বুথ এই দফায় ক্রিটিকাল বুথের লিস্টে রয়েছে। সবচেয়ে বেশি রয়েছে হুগলি লোকসভা কেন্দ্রে। যেখানে ২০৪৮টি বুথের মধ্যে ১৭৮৭ টি বুথ ক্রিটিকাল বলে চিহ্নিত হয়েছে। এই লিস্টে তার পরেই রয়েছে আরামবাগ যেখানে ২০৭৮ টি বুথ , যার মধ্যে ১৭৭০ টি রয়েছে ক্রিটিকাল বুথ।
অন্যদিকে বনগাঁয় ১৯৩০ টি বুথের মধ্যে ৫৫০ টি বুথ, ব্যারাকপুরে ১৫৯১ টি বুথের মধ্যে ১০৬৯ টি, হাওড়া লোকসভা কেন্দ্রে ১৮৯৫ টি বুথের মধ্যে ৬০৫টি, উলুবেরিয়ায় ১৮৬৩টি বুথের মধ্যে ৬৯৪ টি, শ্রীরামপুরে ২০৭৬ টি বুথের মধ্যে ১২৩৬ টি বুথ ক্রিটিকাল বলে চিহ্নিত হয়েছে।
শুধু তাই নয় নিরাপত্তা নিয়ে কোনোভাবেই আপোস করতে রাজি নয় কমিশন। বুথের ভিতর এবং বাইরে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করছে কমিশন। এছাড়া বুথের ভিতরে ওয়েবকাস্টিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবস্থা এবারের ভোটে নজর কেড়েছে। হাতে নাতে বহু কারচুপি ধরে দিয়েছে।
