ওয়েব ডেস্ক; ১৯ মে : আগামী ২০ মে সোমবার হতে চলেছে রাজ্যে পঞ্চম দফা লোকসভা নির্বাচন ভোটগ্রহণ। এই দফায় বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেরিয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ এই সাতটি লোকসভা কেন্দ্রে রাজ্যে ভোট রয়েছে। বনগাঁ লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৮,৩৬,৩৭৪; যার মধ্যে পুরুষ ৯,৩৪,৮৮৪ জন এবং মহিলা ৯০,১৪১৯ জন, ৭১ জন ভোটার রয়েছেন তৃতীয় লিঙ্গের।
ব্যারাকপুর কেন্দ্রে ৭৬৯১৭৮ জন পুরুষ, ৭৩৯৫০৬ জন মহিলা এবং ৪৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার সহ মোট ভোটার ১৫,০৮,৭২৮ জন। হাওড়া লোকসভা কেন্দ্রে পুরুষ ভোটার ৯১০৫৩৫, মহিলা ভোটার ৮৫৮৬১০ জন এবং তৃতীয় লিঙ্গের ৩৯ জন ; মোট ভোটারের সংখ্যা ১৭৬৯১৮৪ জন। উলুবেড়িয়া কেন্দ্রে ৮৮৫৩৬৯ জন পুরুষ, ৮৫৬০১২ মহিলা, এবং ৫৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ৯৭২৭৩৯ জন পুরুষ, ৯৫৩৮৫৫ জন মহিলা এবং ৫১ জন তৃতীয় লিঙ্গের ভোটার; এখানে মোট ভোটারের সংখ্যা ১৯২৬৬৪৫ জন। হুগলি লোকসভা ৯২৫২১৯ জন পুরুষ, ৯৩২৭৮৪ জন মহিলা এবং ৬৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে; যেখানে মোট ভোটার ১৮৫৮০৬৭ জন। আরামবাগ লোকসভা কেন্দ্রে পুরুষ ভোটার ৯৫৩৩৯৬ , মহিলা ভোটার ৯২৯৮৪৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২১ জন; এখানে মোট ভোটার ১৮৮৩২৬৬। এই দফায় মোট পুরুষ ভোটার ৬৩,৫১,৩২০ জন, মহিলা ভোটার ৬১,৭২,০৩৪ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৩৪৮ জন। মোট ভোটার ১,২৫,২৩,৭০২ জন ।
