ওয়েব ডেস্ক; ২০ মে : সোমবার রাজ্যে ১৩৪৮১ টি বুথে সাতটি লোকসভা কেন্দ্র বনগাঁ, ব্যারাকপুর , হাওড়া, উলুবেরিয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ পঞ্চম দফার লোকসভা নির্বাচন ভোট গ্রহণ হয়ে গেল। এই দফায় ভোটগ্রহণ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
এই দফায় ৬৪ হাজারেরও বেশি ভোট কর্মী এবং ৯৬৭ মাইক্রোসার্ভার ছিলেন।
১৪ জন মহিলা প্রার্থী এবং ৭৪ জন পুরুষ প্রার্থী মিলিয়ে মোট ৮৮ জন প্রার্থী এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাত জন জেনারেল অবজারভার, চারজন পুলিশ অবজারভার, আট জন আয় ব্যয় অবসারভার এই দফায় ছিলেন।
৫৬৭ কিউ আর টি এবং সাড়ে ৬০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই দফায় । ২৫ হাজারের বেশি রাজ্য পুলিশ এই দফায় ভোটের কাজে নিযুক্ত ছিল। প্রত্যেকটি বুথেই ওয়েব কাস্টিং মারফত নজর রাখা হচ্ছিল।
বিকেল পাঁচটা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৭৩ শতাংশ। তারমধ্যে বনগায় ৭৫.৭৩ শতাংশ, ব্যারাকপুরে ৬৮.৮৪ শতাংশ, হাওড়ায় ৬৮. ৮৪ শতাংশ , উলুবেরিয়ায় ৭৪.৫০ শতাংশ, শ্রীরামপুরে ৭১.১৮ শতাংশ, হুগলিতে ৭৪.১৭ শতাংশ, আরামবাগে ৭৬.৯০ শতাংশ ভোট পড়েছে।
এই দফায় ১৯৯২ টি অভিযোগ জমা পড়েছে কমিশনের দপ্তরে। তার মধ্যে এনজিআরএস এ ১২০৭, সিভিজিল অ্যাপের মাধ্যমে ২০১, সিএমএস অ্যাপ এর মাধ্যমে ৫৮৪ টি অভিযোগ রয়েছে।
