ওয়েব ডেস্ক; ৩০ মে : আগামী ১ জুন সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন। এই দফায় রাজ্যে ৯টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৪ জন প্রার্থী। প্রার্থীরা তাদের স্বঘোষিত হলফনামা যে দিয়েছেন তা বিশ্লেষণ করেছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং এডিআর।

তাদের বিশ্লেষণ অনুযায়ী :
১২৪ জন প্রার্থীর মধ্যে ২৯ জন প্রার্থী নিজেদের বিরুদ্ধে থাকা ফৌজদারী মামলার কথা জানিয়েছেন।
এদের মধ্যে ২১ জন প্রার্থী নিজেরা ঘোষণা করেছেন তাদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।
এদের মধ্যে চারজন ঘোষণা করেছেন তাদের বিরুদ্ধে হত্যার চেষ্টা অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে।
১২৪ জন প্রার্থীর মধ্যে ৩১ জন প্রার্থীর সম্পদের পরিমাণ এক কোটি টাকার বেশি।
সপ্তম দফায় প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদ ১.০২ কোটি টাকা।
৪১ জন প্রার্থী তাদের হলফনামায় জানিয়েছেন তাদের উচ্চদায় বা লইবিলিটিস রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: ৫১ জন প্রার্থী জানিয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে, ৬৬ জন প্রার্থী ঘোষণা করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি, তিনজন প্রার্থীর ডিপ্লোমা রয়েছে, তিনজন প্রার্থী ঘোষণা করেছেন তারা শুধুমাত্র সাক্ষর, একজন প্রার্থী নিরক্ষর।
রাজ্যের সপ্তম দফা নির্বাচনে ১৯ শতাংশ অর্থাৎ ২৩ জন মহিলা প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন।