ওয়েব ডেস্ক; ১৮ জুন : মেট্রো রেলওয়ের মহিলা টেবিল টেনিস খেলোয়াড়রা সমস্ত মেট্রোমেন এবং ভারতীয় রেলকে আবার গর্বিত করেছে!

ভারতীয় মহিলা টেবিল টেনিস দল, মৌমিতা দত্ত এবং পয়মন্তী বৈশ্য সহ ৩ (তিন) জন খেলোয়াড় নিয়ে তৈরি উভয় মেট্রো স্টাফ রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ২০২৪ সালের BRICS গেমসে ব্রোঞ্জ পদক জিতেছে। এই দলের তৃতীয় সদস্য হয়েছেন ইয়াশিনি শিবশঙ্কর। এই আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ সেখানে ১২ থেকে ২৩ জুন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ১২ টি দল টেবিল টেনিস ইভেন্টে অংশগ্রহণ করেছে।

মহিলাদের টেবিল টেনিস দলের ইভেন্টের সেমিফাইনালে ভারতীয় টেবিল টেনিস দল চীনের কাছে ১ – ৩ ব্যবধানে হেরেছে।

মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এই টুর্নামেন্টে তাদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য উভয় খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছেন।