ওয়েব ডেস্ক; ২০ জুন : আল্লানা গ্রুপ তার পেট-হেল্থ ব্র্যান্ড বোলার্স-কে আরো শক্তিশালী করেছে। প্রোটিন-সমৃদ্ধ ড্রাইড ডগ ফুডের প্রিমিয়াম প্রোডাক্টসের জন্য বিখ্যাত, বোলার্স ব্র্যান্ড নিয়ে এলো নিউট্রিম্যাক্স ক্লাব – সুপার প্রিমিয়াম ডগ ফুড প্রোডাক্টসের একটি রেঞ্জ। বোলার্স এ এছাড়াও স্ন্যাকস এবং ট্রিটসও থাকছে।
কলকাতায় এটির উন্মোচন করা হয় যেখানে 60+ পশুচিকিৎসক এবং শহরের পোষ্য খাদ্যের ব্যবসার মালিকরা সামনাসামনি প্রোডাক্টসের রেঞ্জ চাক্ষুস করতে এবং বুঝতে আসেন। ইভেন্টটি আমাদের পোষ্যদের জন্য প্রিমিয়াম এবং সাধ্যের মধ্যে থাকা উৎপাদগুলির প্রয়োজন এবং চাহিদার গুরুত্বও তুলে ধরে।
লঞ্চের প্রধান বৈশিষ্ট্য সমূহ:
নিউট্রিম্যাক্স ক্লাব: ডগ ফুডের একটি সুপার প্রিমিয়াম রেঞ্জ, যা উন্নত পুষ্টি এবং স্বাদের জন্য সেরা উপাদানগুলি দিয়ে তৈরী।
নিউট্রিম্যাক্স: একটি কম দামের রেঞ্জ যা বাজেট-সচেতন পোষ্যদের মালিকদের চাহিদা পূরণ করতে দেয় সাধ্যের মধ্যে উচ্চ-মানের পুষ্টি।
স্ন্যাক্স ও ট্রিটস্: ভিন্ন রকমের সুস্বাদু এবং পুষ্টিকর স্ন্যাক্স ও ট্রিটস্ যা প্রধান খাদ্যের উৎপাদগুলির পরিপূরক।
আল্লানা গ্রুপের পেট ফুডসের সিইও রাঘবেন্দ্র রাও এই উপলক্ষে বলেন, “2020 থেকে 2025 সালের মধ্যে ভারতের পেট ফুডসের বাজারে প্রায় 13%-র দুর্দান্ত বার্ষিক বৃদ্ধির হার (CAGR) ঘটছে। 2025 সালের মধ্যে এর বাজার প্রায় $520 মিলিয়নে পৌঁছবে, যা বাড়তে থাকা পোষ্যের মালিকানা, নগরায়ন এবং ক্রমাগত বেড়ে চলা আয় দ্বারা চালিত। তবে, পোষ্যদের মালিকদের তাদের পোষ্যদের জন্য সাধ্যের মধ্যে প্রিমিয়াম পুষ্টির চাহিদা এবং অনেক পোষ্যদের মালিকদের কম মূল্যের বিকল্পগুলির দাবির মধ্যে রয়েছে একটি বড় ব্যবধান। আল্লানায় আমরা পেট হেল্থ-এর বেড়ে চলা প্রয়োজন এবং চাহিদার জন্য সবসময়ই এক পা এগিয়ে থেকেছি এবং এই পদক্ষেপটি এই চাহিদাকে সরাসরি পূর্ণ করে। আমরা আত্মবিশ্বাসী যে বোলার্স একটি বিপ্লব ঘটাতে চলেছে, যা আরও বেশি পোষ্যদের মালিকদের তাঁদের প্রিয় সাথীদের জন্য সেরা পুষ্টি দিতে সাহায্য করবে। আমাদের গ্রুপ সব ধরনের পেট মার্কেটে সম্প্রসারণ করতে চলেছে, ওয়েট ফুড থেকে বিড়াল ও কুকুরের জন্য ড্রাই ফুড, এবং বিড়াল ও কুকুরের টেলার্ড/প্রেসক্রিপশন করা পুষ্টিকর খাদ্যেও”।
