ওয়েব ডেস্ক; ২৫ জুন : অ্যামওয়ে ইন্ডিয়া তাদের আরও স্বাস্থ্যকর জীবন গড়ে তোলার জন্য একনিষ্ঠ আত্ম-নিয়োজনের সাথেই, যোগ ব্যায়াম ও পুষ্টিকে নির্বিঘ্নে একাঙ্গীভূত করার মাধ্যমে সামগ্রিক স্বাস্থ্যের সর্বাপেক্ষা গুরুত্বের উপর জোর দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে। এই উদ্যোগের মাধ্যমে যোগ ও সচেতনভাবে খাওয়াকে সকালের রুটিনে অন্তর্ভুক্ত করা হবে যাতে বাকি দিনটি ইতিবাচকভাবে কাটানো যায় এবং শারীরিক ও মানসিক, উভয় প্রকার সুস্থতাই বাড়ানো যায়। এই উদ্যোগের অংশ হিসাবে অ্যামওয়ে ইন্ডিয়া একাধিক বাস্তব ও ভার্চুয়াল যোগ সেশনের, সেইসঙ্গে এক্সপার্ট স্পিকার প্রোগ্রামের আয়োজন করে যা সারা দেশের প্রায় ৪০০০ জন ফিটনেস উৎসাহীর কাছে পৌঁছাতে পেরেছে।
এই বিষয়ে অ্যামওয়ে ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, পূর্ব ও পশ্চিম চন্দ্রা চক্রবর্তী বলেন, “সামগ্রিক স্বাস্থ্য ও সুস্থতার সমর্থক হিসাবে, সর্বাঙ্গীণ কল্যাণের উপর জোর দিয়ে সারা বিশ্বে যোগ ব্যায়ামকে ছড়িয়ে দেওয়ার ভারত সরকারের এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। যোগ ব্যায়াম এবং খাদ্যাভ্যাস, বিশেষ করে দিনের প্রথম ভোজনের মধ্যে থাকা সংযোগ, ভারতের যোগ অভ্যাসকারীদের নিয়ে সম্পাদিত একটি গবেষণা থেকে প্রমাণিত হয়। এই গবেষণায় জানা গেছে যে যোগ ব্যায়াম শুরু করার পরে ৬৫% তাদের খাদ্যাভ্যাসে নির্দিষ্ট কিছু খাবার বা পানীয় যোগ করেছেন। উপরন্তু, ৭২.৪% জানিয়েছেন যে যোগ ব্যায়াম তাদের দিনের প্রথম খাওয়ার সময়কে প্রভাবিত করেছে, যাদের মধ্যে ৬৩% আরও আগে খেতে শুরু করেছেন। সুতরাং, আমরা বিশ্বাস করি যে যোগ অভ্যাস ও পুষ্টি গ্রহণকে আমাদের দেহের জৈবিক ঘড়িকে মেলাতে পারলে, আমরা সর্বোত্তম স্বাস্থ্য ও জীবনীশক্তি লাভ করতে পারব। অ্যামওয়েতে আমাদের ব্যায়াম, ইতিবাচক মনোভাব, বিশ্রাম ও পুষ্টির দর্শনের মাধ্যমে এই ধারণাকে সমর্থন জোগাই, দিনের প্রথম খাবার ও যোগ ব্যায়ামের মত শরীরচর্চার প্রতি এক শৃঙ্খলাবদ্ধ দৃষ্টিকোণ গড়ে তুলি, যেখানে পুষ্টির অভাব দূর করার জন্য প্রয়োজনভিত্তিক পরিপূরক পুষ্টির সহায়তা নিয়ে সামগ্রিক স্বাস্থ্য ও সুস্থতা বৃদ্ধি করা যায়। এই সবকিছুই আমাদের জীবনে বদল ঘটানোর লক্ষ্যের সাথে মেলানো যায় স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ করে, সুস্থ জীবনযাপনের সময়কাল প্রসারিত করে এবং এক স্বাস্থ্যোজ্জ্বল আগামী গড়ে তুলে।”
পূর্বাঞ্চলে, বহু বাস্তব ও ভার্চুয়াল, চোখধাঁধানো ইভেন্ট করা হয়েছে। এই ইভেন্টগুলিতে উদ্দীপনায় ভরপুর যোগ সেশন ও তথ্যপূর্ণ প্রোগ্রাম থেকেছে যাতে মানুষের সাথে এক গভীর সংযোগ গড়ে তোলা যায়। এছাড়াও এই ইভেন্টগুলির লক্ষ্য ছিল যোগ ব্যায়ামের উপকারিতা সম্পর্কে প্রচার করা এবং পুষ্টিকর খাবারের সাথে দিন শুরু করার গুরুত্ব বোঝানো। প্রতিটি সেশনের পরে অংশগ্রহণকারীরা এক পুষ্টিকর নিউট্রিলাইট প্রোটিন শেক বা স্মুদি উপভোগ করতেন, এর মাধ্যমে যোগ ব্যায়ামের উপকারিতার পরিপূরক হিসাবে সুষম পুষ্টিযুক্ত দিনের প্রথম খাবারের বিশেষ গুরুত্বের উপর জোর দেওয়া হত। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে যোগ ব্যায়ামের উপকারিতা সম্পর্কে একটি বিশেষ সেশনের আয়োজন করেন ডঃ সুচিত্রা মুখার্জি, যার লক্ষ্য ছিল মানসিক সুস্থতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এছাড়াও, অংশগ্রহণকারীদের আকৃষ্ট ও উদ্বুদ্ধ করতে ডিজিটাল সপ্তযোগা ও বিভিন্ন ফিটনেস চ্যালেঞ্জের আয়োজন করা হয়।
প্রতিরোধমূলক স্বাস্থ্যের উপর আরও বেশি করে জোর দেওয়ার পাশাপাশি অ্যামওয়ে মানুষের স্বাস্থ্য ও সুস্থতার নিয়ন্ত্রণ তাদের নিজেদের হাতে তুলে নেওয়ার জন্য সদা-নিয়োজিত রয়েছে। প্রায় ৯০ বছরের দক্ষতা থাকা অ্যামওয়ের নিউট্রিলাইট বিশ্বের #১ বিক্রি হওয়া ভিটামিন ও ডায়েটারি সাপ্লিমেন্ট ব্র্যান্ড। অ্যামওয়ের নিউট্রিলাইট মানুষকে তার স্বাস্থ্য ও সুস্থতা সংক্রান্ত লক্ষ্যগুলি অর্জন করতে সাহায্য করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ভাবনী কার্যকলাপ ও সামগ্রিক সুস্থতার প্রতি অটল অঙ্গীকার বজায় রাখার মাধ্যমে অ্যামওয়ে প্রত্যেকের প্রতিটি দিন আরও স্বাস্থ্যকরভাবে শুরু করার জন্য অনুপ্রাণিত করছে।
