
শুভাবরি ওয়েব ডেস্ক, ২৬ মে, কলকাতা: দক্ষিণ কলকাতা শহরতলি অঞ্চলের নেতাজি নগরে আজ সকাল ১১ টা থেকে এলাকাবাসী বিদ্যুতের দাবিতে অবরোধ করে। তারা বলেন, আজ যতক্ষণ না পর্যন্ত তাদের এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ চালাবেন।
তাদের দাবি, প্রশাসনের তরফ থেকে এলাকার ভেঙে পড়া গাছ কাটা হলেও এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ হয়নি। ফলে বিপদে পড়েছেন অনেক বরিষ্ঠ নাগরিক সহ অসুস্থ মানুষও । ঘটনায় এলাকায় চাঞ্চল্য বৃদ্ধি পেলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
