ওয়েব ডেস্ক ; ১ আগষ্ট : অরেঞ্জ লাইনে কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে পরিষেবার সংখ্যা ও পরিষেবার সময় দুটোই বাড়তে চলেছে আগামী ৫/৮/২০২৪ (সোমবার) তারিখ থেকে। এখন দৈনিক ৪৮ টি পরিষেবা এই লাইনে চলে। ওই দিন থেকে মোট ৭৪ টি পরিষেবা (৩৭ টি আপ ও ৩৭ টি ডাউন) এই লাইনে চালানো হবে। পরিষেবাগুলি পাওয়া যাবে ২০ মিনিট অন্তর। প্রতিদিনের এই বর্ধিত পরিষেবাগুলি পরীক্ষামূলকভিত্তিতে সোমবার থেকে শুক্রবার চালানো হবে। আগে অসাবধানতাবশত জানানো হয়েছিল যে শনিবারেও এই পরিষেবা চালানো হবে।
প্রথম মেট্রো পরিষেবা কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু হবে সকাল ৯ টার বদলে সকাল ৮ টায়। আর দিনের শেষ মেট্রো পরিষেবা এই দুই স্টেশন থেকে পাওয়া যাবে বিকেল ৪:৪০ এর বদলে রাত ৮ টায়।
প্রথম পরিষেবা
কবি সুভাষ থেকে: সকাল ৯ টার পরিবর্তে সকাল ৮ টায়।
হেমন্ত মুখোপাধ্যায় থেকে: সকাল ৯ টার পরিবর্তে সকাল ৮ টায়।
শেষ পরিষেবা
কবি সুভাষ থেকে: বিকেল ৪:৪০ এর পরিবর্তে রাত ৮ টায়।
হেমন্ত মুখোপাধ্যায় থেকে: বিকেল ৪:৪০ এর পরিবর্তে রাত ৮ টায়
