ওয়েব ডেস্ক ; ৯ আগস্ট : বিশ্ব আদিবাসী দিবস উদযাপন বাসন্তী ব্লকে যথোচিত মর্যাদায় সম্পন্ন হয়। উল্লেখযোগ্য উপস্থিতি মাননীয় সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল মহাশয়, অতিরিক্ত জেলা শাসক( সাধারণ), বিধায়ক শ্যামল মন্ডল মহাশয়, জেলা প্রকল্প উন্নয়ন আধিকারিক, মহকুমা শাসক প্রতীক সিং, সমষ্টি উন্নয়ন আধিকারিক, বাসন্তী, সভাপতি বাসন্তী পঞ্চায়েত সমিতি প্রমুখ।
এই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনা যায়।
আদিবাসী নাচ, গান, আবৃত্তি পরিবেশিত হয়। তাছাড়া আদিবাসী শিল্পীদের ধামসা, মাদল, ও শংসাপত্র প্রদান করা হয়। এই অনুষ্ঠানে আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠন এর প্রতিনিধি অংশগ্রহণ করে।
