ওয়েব ডেস্ক; ১৩ আগস্ট : ভেবেছিলেন ১৫ ই আগস্ট এর টানা ৫ দিন ছুটিতে ফ্যামিলি নিয়ে একটু পুরী ঘুরে আসবেন, কিন্তু ট্রেনের বার্থ রিজার্ভেশন হলো না ! তাই মনটা খারাপ হয়ে গেল। না মন খারাপের প্রয়োজন আর নেই, পূর্ব রেল আগামী ১৪ই আগস্ট শিয়ালদা থেকে পুরীর খুবই নিকটবর্তী একটি স্টেশন মালাতিপাতপুর পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালাবে। শুধু আপনাদের মালাতিপাতপুর স্টেশন থেকে পুরী পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে নিতে হবে।
ট্রেনটি আগামী ১৪ আগস্ট ২০২৪ তারিখে রাত ১১:৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে এবং ১৫ তারিখ সকাল ৯:৩৫ মিনিটে মালাতিপাতপুর স্টেশনে পৌঁছবে। সম্পূর্ণ ট্রেনটিতে স্লিপার ক্লাস শ্রেণির বন্দোবস্ত আছে ও মোট ১১৫০ টি বার্থ উপলব্ধ হবে।
এছাড়াও ট্রেনটিতে যারা কলকাতা থেকে দক্ষিণ – পূর্ব রেলের বিভিন্ন স্টেশন যেমন আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্ৰাক, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড ইত্যাদি স্টেশনে সরাসরি যেতে চান, তারাও এই ট্রেনে চড়তে পারেন, যাতে সহজেই ওই স্টেশনগুলোতে পৌঁছানো যায়।
তাহলে আর অপেক্ষা কিসের? টিকিট কেটে নিন আর পুরীর উদ্দেশ্যে রওনা হয়ে যান।
