ওয়েব ডেস্ক ; ১৫ আগস্ট : “বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস” উপলক্ষে নতুন দিল্লির ললিত কলা অ্যাকাডেমিতে
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের উদ্যোগে আয়োজিত এক চিত্র প্রদর্শনীর আজ উদ্বোধন করা হয়। ১৪ অগাস্ট, থেকে ১৭ অগাস্ট, পর্যন্ত নতুন দিল্লির কোপার্নিকাস মার্গে ললিত কলা অ্যাকাডেমি (গ্রাউন্ড ফ্লোর গ্যালারি)-তে এই প্রদর্শনী চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য দর্শকদের সঙ্গে হাজির ছিলেন বিপুল সংখ্যক স্কুল পড়ুয়াও।
অসংখ্য মানুষের জীবনে ১৯৪৭ সালের দেশ বিভাজনের যন্ত্রণা, দুঃখ-দুর্দশা এবং ব্যক্তিগত নানা কাহিনী এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। এই প্রদর্শনীর উদ্দেশ্য হল, যাঁরা দেশ বিভাজনের ফলে দুঃখ-কষ্ট ভোগ করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা। প্রদর্শনীতে স্থান পেয়েছে বহু ঐতিহাসিক ছবি, ভিডিও এবং কথোপকথন।
শুধুমাত্র অতীতের প্রতিফলন নয়, সেইসঙ্গে ভবিষ্যৎ প্রজন্ম বিশেষত ছাত্রছাত্রী এবং তরুণদের সামনে সামনে জানার সুযোগ এনে দিয়েছে এই প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে সিবিসি-র শিল্পীরা বিভিন্ন দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন, যা দর্শকদের মন কেড়ে নেয়।
