ওয়েব ডেস্ক; ২৪ আগস্ট : ভালোভাবে রক্ষনাবেক্ষনের জন্য ব্রিজগুলিতে ট্রেন পরিষেবার অবিচ্ছিন্ন প্রবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেলপথের পরিকাঠামো ব্যবস্থাপনায় সেতুর কাঠামোগত সুস্বাস্থ্য নিশ্চিত করা যা পরিষেবা বিঘ্ন ও বিলম্বের ঝুঁকি হ্রাস করে, এবং নির্ভরযোগ্য ও সময়নিষ্ঠ ট্রেন অপারেশনে সহায়ক। সেতুর রক্ষনাবেক্ষনের কাজ একটি অত্যাবশ্যকীয় দিক, যা রেল নেটওয়ার্কের অখণ্ডতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে সহায়ক।পূর্ব রেলওয়ে যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্ধারিত সময়সূচী অনুযায়ী বিভিন্ন রেল সেতুর রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করছে। আধুনিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে, নিরাপত্তা এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

সেই অনুযায়ী, শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ – দমদম জংশনের অন্তর্গত ব্রিজ নম্বর ১৭ এর আর.সি.সি. (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) জ্যাকেটিংয়ের মাধ্যমে কলামগুলি সুরক্ষিত করাহয়েছে , যার ফলে কাঠামোর স্থিতিস্থাপকতা এবং যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে। এই ব্রিজ টি শিয়ালদহ-দমদম জংশন সেকশনের ৪/৩-৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং মোট ২ x ৯.১৫ মিটার জুড়ে অবস্থিত । এই সেতুটির উপর দিয়ে প্রতিদিন প্রায় ৯৫ টির মতো লোকাল ও এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে।

নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এবং ট্রেনের সাছন্দে চলাচলের জন্য সেতুর কাঠামোগত অখণ্ডতা এবং বোঝা বহনের ক্ষমতা বাড়ানোর জন্য অত্যাধুনিক রেট্রোফিটিং কৌশলগুলি প্রয়োগ করা হচ্ছে। পূর্ব রেলওয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং যাত্রীদের অসুবিধা দূর করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সঠিক রক্ষনাবেক্ষনের মাধ্যমে সেতুর নিরাপত্তা, উদ্ভাবন, এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি প্রদর্শন করে।