ওয়েবডেস্ক, ১৭ জুন, কলকাতা : বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ছাত্রসংগঠন আজ রাজ্যের বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভের কর্মসূচি নিয়েছে । কর্মসূচির অংশ হিসেবে আজ ১১৪ নম্বর ওয়ার্ডের রিজেন্ট পার্ক থানার অন্তর্গত গঙ্গাপুরি শিক্ষা সদন এর সামনে এসএফআইয়ের আঞ্চলিক কমিটির সদস্যরা অবস্থান-বিক্ষোভ করে। তাদের দাবি;

~শিক্ষা খাতে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে ব্যয় বরাদ্দ বাড়াতে হবে।
~দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাসে দুবার মিড-ডে-মিল দিতে হবে।
~স্কুল কলেজের বিভিন্ন ফি মুকুব করতে হবে এবং স্কলারশিপের ব্যবস্থা করতে হবে।
~অনলাইন ক্লাস এর বদলে মুখোমুখি ক্লাস কে প্রাধান্য দিতে হবে।
~ছাত্রদের বিনামূল্যে মাক্স স্যানিটাইজার দিতে হবে
~লকডাউন পরবর্তী সময়ে পরীক্ষা ও পঠন-পাঠন নিয়ে ছাত্রছাত্রীদের মতামত শুনতে হবে।

আজ এই অবস্থান কর্মসূচির মুখ্য বক্তা হিসেবে ছিলেন দক্ষিণ ২৪ পরগনা এসএফআইয়ের জেলা কমিটির সদস্য জয় চ্যাটার্জী। তিনি বলেন যে তাদের এই কর্মসূচির মাধ্যমে তারা সরকারের বিভিন্ন পদক্ষেপকে ভুল প্রমাণিত করছেন। তাদের এই দাবি-দাওয়া যদি আগামী দিনে না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে তারা যাবেন।