ওয়েব ডেস্ক; ১৪ অক্টোবর : মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ ১৫ অক্টোবর (মঙ্গলবার) বেশি সময় ধরে ব্লু লাইনে পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

রেড রোডে দুর্গাপূজা কার্নিভাল দেখতে সকলের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেই দিনের জন্য ব্লু লাইন মেট্রোর শেষ পরিষেবার সময়সূচী নীচে দেওয়া হল:
শেষ পরিষেবা:
রাত 10:48 মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ।
রাত 10:40 টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর।
রাত 11: 00 টায় দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদম।