ওয়েব ডেস্ক ; ১৬ অক্টোবর : সরকার এফ এম সম্প্রচারবিহীন দেশের ২৩৪ টি শহরে ৭৩০টি বেসরকারি এফ এম চ্যানেল চালু করতে এফ এম রেডিও তৃতীয় পর্যায় ই-নিলামের জন্য সম্ভাব্য দরদাতাদের কাছে আবেদন জানিয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে।
এই শহরগুলিতে এফএম চ্যানেলগুলির বার্ষিক লাইসেন্স ফি জিএসটি ব্যতীত মোট রাজস্বের ৪ শতাংশ হারে ধার্য করা হবে। এই শহরগুলিতে চ্যানেলগুলি নিলামের জন্য সংরক্ষিত মূল্য হবে ২০২২ সালের ট্রাই-এর প্রস্তাবিত মূল্য অনুসারে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০২৪ সালের ১৮ নভেম্বর।
সম্পূর্ণ বিজ্ঞপ্তি এবং এফএম ফেজ- III নীতি নির্দেশিকা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েব সাইটে পাওয়া যাবে।
সূত্র: পি আই বি
