ওয়েব ডেস্ক; ২৩ অক্টোবর : বছর শেষের সময় প্রায় আসন্ন, আর বাঙালিরা ইতিমধ্যেই আসন্ন ক্রিসমাস উপলক্ষে ভ্রমণের পরিকল্পনা শুরু করে দিয়েছেন। এই ভাবনার বাস্তব প্রমাণ হিসেবে, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদা লক্ষ্য করা যাচ্ছে।

উদাহরণস্বরূপ, 12377 পদাতিক এক্সপ্রেসে ডিসেম্বরের শেষ সপ্তাহে স্লিপার ক্লাস, থার্ড এসি, সেকেন্ড এসি, এবং ফার্স্ট এসি সব শ্রেণিতেই সুদীর্ঘ ওয়েটিং লিস্ট দেখা যাচ্ছে। 12343 দার্জিলিং মেলের অবস্থাও প্রায় একই রকম, ডিসেম্বরের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে ট্রেনটির স্লিপার ক্লাস থেকে শুরু করে সকল শ্রেণিতেই লম্বা ওয়েটিং লিস্টের ধারা অব্যাহত।
পাহাড়প্রেমীদের পাশাপাশি সমুদ্রপ্রেমীরাও পিছিয়ে নেই। ক্রিসমাসে সমুদ্রের ধারে পা রাখতে তারাও উৎসাহী। 12837 হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে স্লিপার এবং থার্ড এসি ক্লাসের ডিসেম্বরের শেষ দুই সপ্তাহের টিকিট ওয়েটিং লিস্টে রয়েছে।

22201 শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসের ওয়েটিং লিস্টের অবস্থাও একই রকম; ডিসেম্বরের শেষ সপ্তাহেও এখানে দীর্ঘ ওয়েটিং লিস্ট দেখা যাচ্ছে। এমনকি 12837 হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনেও যাত্রীরা ইতিমধ্যেই রিজার্ভেশন সম্পন্ন করেছেন, এবং ডিসেম্বরের শেষ দুই সপ্তাহে এখানে ওয়েটিং লিস্ট যথেষ্ট দীর্ঘ।