
শুভাবরি ওয়েব ডেস্ক, ১০ জুলাই, কলকাতা: সংক্রমনের চেইন ভাঙতে বদ্ধপরিকর রাজ্য প্রশাসন। তাই রাজ্যের কুড়িটি জেলার ৪৩৪ টি জোনে একযোগে লকডাউন কার্যকর হয়েছে কাল বিকেল পাঁচটা থেকে। দক্ষিণ কলকাতা, যাদবপুরের বিজয়গড়ও তার ব্যতিক্রম নয়। উদ্বাস্তু অধ্যুষিত এই অঞ্চল কার্যত আজ একেবারে জনশূন্য।

বিজয়গড় বাজার বন্ধ থাকার ফলে সবজি এবং মাছব্যবসায়ীরা বাজার বসেছে বিজয়গড় “ভারতমাতার পুজোর মাঠে” মানুষেও ভিড় জমিয়েছে। নতুন জায়গায়, নতুনভাবে এই বাজার বসার ফলে স্বাভাবিকভাবেই কৌতুহলী সাধারণ অধিবাসীবৃন্দ। তবে এর ফল অর্থাৎ লকডাউনের ফল কি হয় সেটাই আমাদের দেখার। একি শুধু নিয়মমাফিক লকডাউন আর দোকান-বাজার, রাস্তাঘাট, যানবাহন বন্ধ, নাকি সত্যিই সামাজিক দূরত্ব রাখা সম্ভব হবে, সম্ভব হবে করোনার সংক্রমণ এড়ানো?
