ওয়েব ডেস্ক ; ৬ ডিসেম্বর : সপ্তাহে পাঁচ দিনের ব্যাংকিং সময়, নতুন কর্মী সংখ্যা বৃদ্ধি সহ আরো বেশ কিছু দাবি দেওয়া নিয়ে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন রাজ্য ইউনিট সম্প্রতি কলকাতায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করলো।
তাদের দাবিগুলির মধ্যে রয়েছে: সপ্তাহে পাঁচ দিন ব্যাংক, নতুন আরো কর্মীকে বহাল করা অর্থাৎ চাকরি, ব্যাংকিং কাজকর্ম করতে গিয়ে বিভিন্ন কর্মচারীরা বিভিন্ন সময়ে ক্ষোভের মুখে এবং নির্যাতনের মুখে পড়ছেন সেই আইন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সংযুক্তিকরণ হওয়া থেকে সরকারকে বিরত থাকা, বহু প্রত্যন্ত অঞ্চলে এখনো পর্যন্ত ব্যাংকিং শাখা গড়ে ওঠেনি সেখানে পরিষেবা পৌঁছানো সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে তারা সাংবাদিক সম্মেলন করেন ।
সম্মেলনে উপস্থিত ব্যাংক সংগঠনের অন্যতম নেতা সঞ্জয় দাস বলেন, ” যবে থেকে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংক আত্মপ্রকাশ করেছে তখন থেকেই ব্যাংক কর্মচারীরা সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে। সম্প্রতি মহামারীর সময় একেবারে সামনে সারিতে থেকে লড়াই করেছে ব্যাংক কর্মচারীরা। সরকারের সমস্ত রকম প্রকল্পকে বাস্তবায়ন করতে রাষ্ট্রীয় ব্যাংকের কর্মচারীরাই কাজ করেন। শুধু তাই নয় যেখানে সরকারি ব্যাংকে নতুন কর্মী নেওয়া হচ্ছে না, সেখানে ব্যহত হচ্ছে ব্যাংকের বিভিন্ন কাজ এমত অবস্থায় সেই কাজকে সামাল দেওয়ার জন্য সরকারি ব্যাংকের কর্মীরা বাড়তি চাপ নিচ্ছেন।”
এই সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এআইবিওসি – র রাজ্য সম্পাদক শুভ জ্যোতি চট্টোপাধ্যায়। তিনি ব্যাংক কর্মচারীদের ওপর অত্যাধিক চাপের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক সংযুক্তিকরণ এবং বেসরকারী করন নীতির বিরুদ্ধে আমরা প্রথম থেকেই বিরোধিতা করে আসছি। সরকারি ব্যাংকে সাধারণ মানুষের গচ্ছিত অর্থ কোনোভাবেই পুঁজি পতিদের হাতে যেতে দেওয়া যাবে না। বর্তমানে প্রতিটি সরকারি ব্যাংকে কর্মী সংখ্যা অত্যন্ত কম। এর ফলে বাকি কর্মীদের অতিরিক্ত চাপ বাড়ছে। যত দিন যাচ্ছে ব্যাংকে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারি ব্যাংকে কর্মী অতিসত্বর নিতে হবে এই দাবি তিনি এই মঞ্চ থেকে জানান। “
যেখানে প্রতিটি সরকারি ব্যাংক বছরের পর বছর লাভের মুখ দেখছে সেখানে সরকার কেন সরকারি ব্যাংক বেসরকারিকরণ করতে চাইছে সেই প্রশ্ন তোলেন শুভ্রজ্যোতি চট্টোপাধ্যায়।
