শুভাবরি ওয়েব ডেস্ক,৭ ডিসেম্বর, কলকাতা:
নিয়ম করে কলকাতা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলো ১০০ দিনের কর্মীদের দিয়ে অথবা পুরসভার সাফাই কর্মীদের দিয়ে দিনে দু’বার করে অন্তত ঝাড়ু মেরে পরিষ্কার করার নিয়ম চলে আসছে কিছুদিন ধরেই। কিন্তু ভেবে দেখুন, আমাদের বাসস্থানেই হোক, আমাদের অফিস ঘরেই হোক, অথবা সরকারি অফিসগুলোর আশেপাশে হোক, উপরের দিকে তাকিয়ে দেখিনা সেই জায়গাটি কতটা অপরিচ্ছন্ন বা ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। নজর করিয়ে দিলে নজরে পড়ে। এমনই একটি বিষয় ও চিত্র ধরা পরল কলকাতাতে।

কলকাতা পুরসভার সদর দপ্তর ধর্মতলাতে ঝকঝকে পৌরসভার অফিস ঘরের পাশেই একটি বাড়ি রয়েছে। যার নিচে আমিনিয়া নামে বিখ্যাত একটি রেস্টুরেন্ট রয়েছে। পথ চলতি মানুষ বা সরকারি আধিকারিকরাও বোধহয় কোনদিন আকাশের দিকে তাকিয়ে দেখেন না। তাহলে দেখতে পেতেন যে পুরসভার ঝকঝকে বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ের ওপরে আগাছা জন্মে ছোটখাটো বাগানের মত সৃষ্টি হয়েছে। এটি সৌন্দর্য বৃদ্ধি তো করছেই না বরং যেন পৌরসভা বিল্ডিংটির দিকে তাকিয়ে যেন বলছে, ‘প্রদীপের নিচেই অন্ধকার আবার প্রমাণ হলো কলকাতাতেই’।