
ওয়েবডেস্ক,১৭ই জুলাই, ২০২০, কলকাতাঃ
ভারতে সুস্থ হয়ে ওঠার সংখ্যা এর ফলে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় ২২,৯৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট সংক্রমিতের ৬৬.৩৩ শতাংশ আরোগ্য লাভ করেছেন। আজ পর্যন্ত মোট ৬,৩৫,৭৫৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
প্রতিদিন ৩ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় এই পরিমাণ ৩,৩৩,২২৮। দেশে মোট ১,৩০,৭২,৭১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে – প্রতি ১০ লক্ষ জনপিছু ৯,৪৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জানুয়ারি মাসে যেখানে সারা দেশে একটিমাত্র পরীক্ষাগারে কোভিড পরীক্ষা করা যেত আজ সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে ১,২৪৪ হয়েছে। এর মধ্যে সরকারি পরীক্ষাগার ৮৮০ এবং বেসরকারি পরীক্ষাগার ৩৬৪। রিয়েল টাইম আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৯২টি সরকারি পরীক্ষাগারে এবং ২৪৬টি বেসরকারি পরীক্ষাগারে অর্থাৎ মোট ৬৩৮টি পরীক্ষাগারে , ৪৫২টি সরকারি পরীক্ষাগার এবং ৫২টি বেসরকারি পরীক্ষাগার অর্থাৎ মোট ৫০৪টি পরীক্ষাগারে ট্রুন্যাট-এর মাধ্যমে এবং ৩৬টি সরকারি ও ৬৬টি বেসরকারি পরীক্ষাগারে অর্থাৎ মোট ১০২টি পরীক্ষাগারে সিবিন্যাট-এর মাধ্যমে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
পি আই বি
