ওয়েব ডেস্ক ; ২৩ ডিসেম্বর : কলকাতায় অনুষ্ঠিত হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশন , কলকাতা মডিউল (বেঙ্গল সার্কেল) এর ৪৪ তম বাৎসরিক সাধারণ সভা।
সভায় উপস্থিত ছিলেন কলকাতা সার্কেলের এর ডিজিএম শ্রীনাথ শাস্ত্রী ইয়াধাথি ; সঞ্জয় কুমার শর্মা অফিসার্স অ্যাসোসিয়েশনর চন্ডিগড় মডিউলের সাধারণ সম্পাদক ; অফিসার্স অ্যাসোসিয়েশনর বেঙ্গল সার্কেলর সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় ও সভাপতি রঙ্গনাথ সান্যাল।
সভায় ব্যাংকিং বিষয়ে বর্তমান , ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
বেঙ্গল সার্কেলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, ” বিপুল সংখ্যক শূন্যস্থান পূরণ না হওয়ার দারুন কর্মীরা হতাশায় ডুবছে। তাদের কাজের চাপ দিনে দিনে বাড়ছে। এমনকি আত্মহত্যার পথ পর্যন্তও বেছে নিচ্ছেন তারা । রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রত্যাশা মূলক কর্মসূচি চাপিয়ে দেওয়া হচ্ছে সরকারি ব্যাংকের উপর , কিন্তু শূন্যস্থান মেটানোর কোনো প্রয়াস করছে না। ৫ দিনের ব্যাংকিং পরিষেবা ও এখনো চালু করা হয়নি ,যদিও সেটি সরকার ও ইউএফবি ই জয়েন্ট চার্টার এ লিপিবদ্ধ রয়েছে ।”
সরকারি ব্যাংকের বেসরকারিকরণ এর সম্ভবনা যাতে সমূলে নির্মূল করা যায় সেটি নিয়েও সভায় আলোচনা হয়। সভায় কলকাতা মডিউল – এর সমস্ত শাখা থেকে অফিসার সদস্যরা উপস্থিত হন।