ওয়েব ডেস্ক; ৩ জানুয়ারি : কথায় বলে সব তীর্থ বার বার , গঙ্গাসাগর একবার। প্রতি বছর মকর সংক্রান্তির সময় লক্ষ লক্ষ মানুষ বাংলার সাগর দ্বীপে কপিল মুনির আশ্রমে আসেন। এবছরও তা হতে চলেছে। এত মানুষকে সথিক ভাবে নিরাপত্তা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে ব্যবস্থা করা হয়। জানুয়ারি মাসে এই গঙ্গা সাগর মেলার আয়োজন করা হলেও এর প্রস্তুতি কিন্তু চলে বহু মাস আগে থেকেই।
দক্ষিন ২৪ পরগনা জেলা আধিকারিকের দপ্তর কিন্তু ইতি মধ্যেই কমর বেঁধে নেমে পরেছে। জেলা আধিকারিক সুমিত গুপ্ত, জেলাধিপতি নিলিমা মিস্ত্রি, সুন্দারবন জেলাপুলিশ এসপি সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা গত সোমবার এক সাংবাদিক সম্মেলন করেন।
পুন্য স্নান হতে চলেছে ১৪ জানুয়ারি। ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। সাগর আরতি ১১ -১২ এবং ১৩ জানুয়ারি সন্ধ্যা ৫:৩০ টার পর থেকে হবে।
জানা গেছে, প্রায় ১৫০ স্বেচ্ছাসেবি সংগঠন সাহায্যের জন্য এগিয়ে এসেছে। নজরদারির জন্য পর্যাপ্ত পরিমান সিসিটিভি ক্যামেরা, ড্রোন থাকছে। সুত্রের খুবর এবার বাড়ছে ড্রোনের সংখ্যা।
২৫০০ বাস , ২১ জেটি, ৯ ব্যারেজ, ৩২ ভেসেল , ১০০ লঞ্চ তৈরি থাকছে মেলার জন্য। লট ৮ থেকে কচুবেরিয়া পর্যন্ত ড্রেজিং – এর কাজ চলছে। ১২ হাজার পুলিশ কর্মী, ২৫০০ সিভিল ভলেন্টিয়ার, ১২ অস্থায়ী ফায়ার স্টেশন। এছাড়া তৈরি থাকছে জেলার সরকারি হাসপাতাল গুলি।
