ওয়েব ডেস্ক; ২৪ জানুয়ারি : ‘ভাল থাকার প্রেসক্রিপশন’ প্রকাশিত হল বৃহস্পতিবার। সহজ কথায় জীবনে সুস্থ থাকার মন্ত্র তুলে ধরেছেন ডাঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায় । বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচপি ঘোষ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন, জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা এবং হাসপাতালের ডিরেক্টর সুপর্ণা সেনগুপ্ত-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
