ওয়েব ডেস্ক; ২৬ জানুয়ারি : গালফ অয়েল লুব্রিক্যান্টস লিমিটেড গর্বের সঙ্গে কলকাতায় দ্বিতীয় বার্ষিক ‘চায়-পকোড়া’ রাইড আয়োজন করার কথা ঘোষণা করছে ইন্ডিয়া বাইক উইক (IBW) ২০২৪-এর সঙ্গে তাদের চলতি পার্টনারশিপের অঙ্গ হিসাবে। গতবছরের সাফল্যের পর গালফ অয়েল এই নিয়ে দ্বিতীয় বছর IBW-এর মূল বিজ্ঞাপনদাতা হিসাবে থাকছে। এটি হল এশিয়ার প্রধান মোটরসাইক্লিং উৎসব, যার ১১তম বার্ষিকী দারুণ সফলভাবে উদযাপিত হয়েছে ২০২৪ সালের ডিসেম্বরে। এবছরের রাইড আরও একবার মোটরসাইক্লিং ব্যাপারটির সঙ্গে যুক্ত বন্ধুত্ব, অভিযান ও যূথবদ্ধতার মেজাজের রোমাঞ্চকর উদযাপনের মঞ্চ তৈরি করে দিল।

কলকাতা রাইডের ২০২৪ সংস্করণে বিভিন্ন অঞ্চল এবং সমাজের বিভিন্ন স্তর থেকে ২০০+ বাইকচালক যোগ দিয়েছিলেন। আরোহীরা রাজারহাটের থ্রটল শটল মোটো কাফেতে জড়ো হয়ে ভদ্রেশ্বরের আর ভি’জ মোটোক্লাবের উদ্দেশে ৪১ কিলোমিটার লম্বা যাত্রা শুরু করেন। খোলা রাস্তার দুপাশের নিসর্গ এবং মেজাজ তাঁরা উপভোগ করেন। সুরক্ষা যথারীতি অগ্রাধিকারের তালিকায় সবচেয়ে উপরে ছিল। তাই অংশগ্রহণকারীরা এই যাত্রার আগে একটি ‘সেফটি রাইডিং’ সেশনেও যোগ দিয়েছিলেন। অন্যদিকে IBW মার্শালরা আরোহীদের দলকে পথ দেখিয়ে নিয়ে গেছেন, যাতে একটি সুশৃঙ্খল ও সুরক্ষিত আরোহণের অভিজ্ঞতা পাওয়া যায়। গালফ অয়েল সমস্ত আরোহীকে ফ্লুরোসেন্ট জ্যাকেটও দিয়েছে, যা পথ নিরাপত্তার প্রতি তাদের দায়বদ্ধতার প্রমাণ। এই ইভেন্ট শেষ হয় যাত্রার শেষ বিন্দুতে মজার পুশ-আপ ও বার্পি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে, যা বাইকিং সমাজকে আরও উৎসাহিত করে।