ওয়েব ডেস্ক; ২৬ জানুয়ারি : বইপ্রেমীদের জন্য সুখবর দিল মেট্রো।
৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা পরিদর্শনে যাওয়া বইপ্রেমীদের সুবিধার্থে মেট্রো ২৮ জানুয়ারী থেকে ৯ ফেব্রুয়ারী পর্যন্ত গ্রিন লাইন-১-এ অতিরিক্ত পরিষেবা পরিচালনা করবে। বইপ্রেমীদের সুবিধার্থে এই সময় রবিবারও গ্রিন লাইন-১-এ মেট্রো পরিষেবা উপলব্ধ থাকবে।
সোমবার থেকে শনিবার
এই সময়ে গ্রিন লাইন-১-এ ১২২টি পরিষেবা পরিচালনা করবে মেট্রো।
রবিবার
গ্রিন লাইন-১-এ মেট্রো ২ ফেব্রুয়ারী এবং ৯ ফেব্রুয়ারী, বইমেলা চলাকালীন রবিবার ৭৪টি পরিষেবা পরিচালনা করবে।
