ওয়েব ডেস্ক; 27শে জানুয়ারি, কলকাতা : 28শে জানুয়ারি থেকে কলকাতায় শুরু হতে চলা 48তম আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে ও তার আশেপাশে ভারতী এয়ারটেল (“এয়ারটেল”) নিজেদের নেটওয়ার্ক পরিবর্ধিত করেছে। সল্টলেক সিটির বইমেলা প্রাঙ্গণে এই কোম্পানি 5টি সদা-নিয়োজিত সাইট স্থাপন করেছে, যার সাহায্যে মেলার সমস্ত বইপ্রেমী বিরামহীন সংযোগ পেতে থাকবেন।

ভারতী এয়ারটেলের পশ্চিমবঙ্গ ও ওড়িশার সিইও, অয়ন সরকার বলেন, “বই নিয়ে উৎসাহী মানুষদের বৃহত্তম জনসম্মেলনগুলির একটি হল এই কলকাতা বইমেলা আর অসাধারণ নেটওয়ার্কের অভিজ্ঞতা দেওয়ার জন্য প্রতি বছর তাদের সহযোগিতা করাটা আমাদের কাছে গর্বের বিষয়। এই শহরে সর্বোত্তম নেটওয়ার্ক পরিষেবা দেওয়ার কাজটা এয়ারটেল ধারাবাহিকরূপে সম্পন্ন করে আসছে আর শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক ভাব বিনিময় বাড়ানোর জন্য সংযোগের সুবিধা দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”