ওয়েব ডেস্ক; ৩০ জানুয়ারি : সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু ২৮ জানুয়ারি তাঁর দপ্তরে ওয়াইপিও গ্লোবাল-এর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। হিরো মোটর্স কোম্পানির প্রযোজনায় এই প্রতিনিধিদলের সদস্যরা বর্তমানে ভারতে রয়েছেন। দলের সদস্যরা ভারত ছাড়াও ইজরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন এবং কোস্টারিকা থেকে এসেছেন।

রিজিজু বলেন, উদ্ভাবন, সহযোগিতা এবং উন্নয়নের ক্ষেত্রে অভিন্ন দৃষ্টিভঙ্গী নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়েছে। সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় মন্ত্রী ওয়াইপিও গ্লোবাল-এর প্রতিনিধিদলের সদস্যদের শুভেচ্ছা জানান। তাঁদের ভারত সফরের সাফল্য কামনা করেছেন তিনি। ভারতের নতুন সংসদ ভবন দলের সদস্যদের মনে ছাপ ফেলেছে।