ওয়েব ডেস্ক ; ৬ ফেব্রুয়ারি : ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সকল বইপ্রেমীদের জন্য মেট্রো রেলওয়ে গ্রিন লাইন-১-এ অতিরিক্ত পরিষেবা পরিচালনা করছে। বইপ্রেমীদের সুবিধার্থে মেট্রো এখন মেলার দিনগুলিতে (২৮ জানুয়ারী থেকে ৯ ফেব্রুয়ারি) শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ-তে অতিরিক্ত পরিষেবা পরিচালনা করছে। গত রবিবারের মতো, আগামী রবিবারও মেট্রো পরিষেবা পরিচালনা করবে।

রবিবার
গ্রিন লাইন-১-এ মেট্রো ৭৪টি পরিষেবা পরিচালনা করবে। এই লাইনে মেট্রো পরিষেবা দুপুর ২:১৫ থেকে রাত ৯:৪০ পর্যন্ত উপলব্ধ থাকবে। দুপুর ২:১৫ থেকে রাত ১১:১৫ পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে পরিষেবা পরিচালনা করা হবে।