ওয়েব ডেস্ক; ১১ ফেব্রুয়ারি : মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি রূপায়িত করছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। ২০২৪-এ মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) ২৫,৩৩০ কোটি টাকার মাদক উদ্ধার করেছে, যা আগের বছরের তুলনায় ৫৫ শতাংশ বেশি। ২০২৩-এ ১৬,১০০ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছিল।
২০২৪-এ উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে, ক্ষতিকর নেশার ওষুধ, কোকেন প্রভৃতি। ২০২৩-এ ২৯২ কেজি কোকেন উদ্ধার করা হয়েছিল। ২০২৪-এ কোকেন উদ্ধারের পরিমাণ ছিল ১,৪২৬ কেজি। এছাড়া উদ্ধার করা অন্যান্য মাদকের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
