
ওয়েবডেস্ক,১ আগস্ট , কলকাতা:
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ২৫৮৯ জন। এর ফলে রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা হল ৭২৭৭৭ । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪৩ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ৫০৫১৭ জন। সুস্থতার হার ৬৯.৪১% । একদিনে মৃত ৪৮ জন। রাজ্যে মোট মৃতের সংখ্যা ১৬২৯ জন।
