ওয়েব ডেস্ক; ২১ ফেব্রুয়ারি : গোদরেজ এন্টারপ্রাইজেস গ্রুপের অন্যতম ফার্নিচার ব্র্যান্ড ইন্টেরিও, কলকাতা এবং পূর্বাঞ্চলে ইনস্টিটিউশনাল, স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রের জন্য উপযোগী ফার্নিচার সেগমেন্টে তাদের উপস্থিতি শক্তিশালী করতে প্রস্তুত। পূর্বাঞ্চলের অফিস ফার্নিচার বাজার FY25-এর মধ্যে ১,৫০০ কোটি টাকা পৌঁছানোর পূর্বাভাস রয়েছে, যা প্রতিবছর ৭% হারে বৃদ্ধি পাচ্ছে। ইন্টেরিও এই ট্রেন্ড এর সাথে সামঞ্জস্য রেখে কর্মস্থলে ওয়েলনেস, ফ্লেক্সিবল স্পেস এবং এরগনোমিকভাবে ডিজাইন করা ফার্নিচার আনতে চায়। গত ১০ মাসে কলকাতায় ১০০ কোটি টাকা রেভেন্যু অর্জন করেছে কোম্পানি, একটি ৫০০ কোটি’র বাজারে। ভবিষ্যতে, ইন্টেরিও তাদের ফোকাস রাখতে চায় সোশ্যাল অফিস ফার্নিচারের ওপর, যাতে ডায়নামিক এবং হাইব্রিড কর্মস্থলের জন্য বাড়তি চাহিদা পূরণ করা যায়।
পূর্বাঞ্চলীয় বাজারের গুরুত্ব নিয়ে কথা বলতে গিয়ে, সমীর যোশী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বি২বি বিজনেস হেড, ইন্টেরিও, বলেন, “ভারতের কমার্শিয়াল রিয়েল এস্টেট বাজার খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, এবং পূর্ব ভারতের মধ্যে বিশেষভাবে কলকাতায় এই সম্প্রসারণ সবচেয়ে বেশি হচ্ছে। আগামী দুই বছরে প্রায় ৫ মিলিয়ন স্কোয়ার ফুট অফিস স্পেস যোগ হবে। পূর্বাঞ্চল আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফোকাস এরিয়া, কারণ এখানে অফিস স্পেস এর দ্রুত বৃদ্ধি ঘটছে এবং অফিস, শিক্ষা, এবং স্বাস্থ্য ক্ষেত্রে নতুন ফার্নিচারের চাহিদা বাড়ছে। আমরা এই পরিবর্তিত গ্রাহক চাহিদাগুলো পূরণের জন্য আমাদের উদ্ভাবনী পণ্য, যেমন ওয়েলনেস, এরগনোমিক্স, শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি। কর্মক্ষেত্রে এই পরিবর্তন আমাদের উপস্থিতি শক্তিশালী করতে সাহায্য করেছে, বর্তমানে আমরা এই অঞ্চলের ইনস্টিটিউশনের ফার্নিচার বাজারের ১৫% দখল করেছি। আমরা কলকাতা এবং পশ্চিমবঙ্গে আগামী তিন বছরে আমাদের মার্কেট শেয়ার bariye ২৫% করতে চাই।”
