ওয়েব ডেস্ক; ২৮ ফেব্রুয়ারি : উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ কলকাতায় সায়েন্স সিটি’তে গৌরীয় মিশনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সার্ধশত আবির্ভাবের স্মরণে সমাপ্তি অনুষ্ঠানে পৌরোহিত্য করেছেন। তিনি বলেন, ভারতের আধ্যাত্মিক চেতনা তার দীর্ঘদিনের সভ্যতার গভীর রয়েছে। তিনি জানান, আধ্যাত্মিক চেতনা যুগে যুগে অটুট রয়েছে। গৌরীয় মিশন সনাতন ধর্মের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর মাধ্যমে বিশ্বকে শান্তি, প্রেম ও সম্প্রীতির পথ দেখিয়েছে। পশ্চিম বিশ্বে ভারতীয় আধ্যাত্মিক চিন্তাধারাকে জনপ্রিয় করে তুলতে প্রভুপাদের ভূমিকা অনিস্বীকার্য।

তিনি নেতাজী সুভাষ চন্দ্র বোস, মদন মোহন মালব্যের মতো ভারতীয় নেতাদেরও অনুপ্রাণিত করেছিলেন । তাঁর নীতি সর্বদা পথ দেখিয়েছে। উপ-রাষ্ট্রপতি বলেন, সমাজে বর্ণ বৈষম্য সহ নানা অপকর্মের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। আচার্য শ্রীল কিভাবে আধ্যাত্মিক প্রকাশনা শুরু করেছিলেন, সেই বিষয়টি উল্লেখ করে ধনখড় বলেন, ভারতীয় দর্শনকে বিভিন্ন ভাষায় ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনা অনুযায়ী, দেশকে বিকশিত করে তুলতে জীবনে তাঁর নীতি অনুসরণ করা এবং কঠোর পরিশ্রম করার জন্য সকলে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম এবং পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী প্রমুখ উপস্থিত ছিলেন।