ওয়েব ডেস্ক; ৪ মার্চ : অ্যাক্সিস ব্যাংক, ৭-১৪ বছর বয়সী শিশুদের জন্য অনুষ্ঠিত বার্ষিক সর্বভারতীয় আর্ট, ক্রাফট এবং সাহিত্য প্রতিযোগিতা- ‘স্প্ল্যাশ’-এর বিজয়ীদের সম্মানিত করলো। বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন অ্যাক্সিস ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা – অমিতাভ চৌধুরী- এমডি ও সিইও, রাজীব আনন্দ- ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, রাজকামল ভেম্পতি- এইচআর প্রধান এবং অর্জুন চৌধুরী- গ্রুপ এক্সিকিউটিভ।

বিজয়ী তিন শিক্ষার্থীর বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে। সাহিত্য বিভাগে, কলকাতার ‘আওয়ার লেডি কুইন অফ দ্য মিশন স্কুল’-এর ছাত্রী শরণ্যা ঘোষ প্রথম স্থান অধিকার করেছে, এবং দিল্লি পাবলিক স্কুল, নিউটাউনের আদ্যা ঝা দ্বিতীয় হয়েছে। আর্ট বিভাগে ‘লায়ন্স কলকাতা গ্রেটার বিদ্যা মন্দির’-এর লহনা বারিক রানার-আপ হয়েছে।

অ্যাক্সিস ব্যাংক বারো জন ফাইনালিস্টকে মুম্বাইয়ের অ্যাক্সিস হাউসে সম্মানিত করেছে। ছয় জন বিজয়ী প্রত্যেকে ১ লক্ষ টাকার স্কলারশিপ পেয়েছে, সঙ্গে ভিভো, বিএসএ সাইকেলস, আমেরিকান ট্যুরিস্টার এবং বোট-এর মতো পার্টনারদের থেকে দারুণ গিফট হ্যাম্পার এবং ইলেকট্রনিক গ্যাজেটও উপহার পেয়েছে। এছাড়াও, রানার-আপরা প্রত্যেকে পেয়েছে ৫০ হাজার টাকা।

এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে ৯ লক্ষেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৪০% বেশি। দেশের প্রতিটি প্রতিযোগীকে তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দিতে, অ্যাক্সিস ব্যাংক ফিজিক্যাল এবং ডিজিটাল (ফিজিটাল) দুইভাবেই প্রতিযোগিতা পরিচালনা করে ।