শুভাবরি ওয়েব ডেস্ক, ১৮ মার্চ, কলকাতা :
আজ ভোররাত্রে , গোপন তথ্যের ভিত্তিতে কলকাতার বউবাজার থানা শাহজাহান হোসেন @ সামির নামে একজনকে গ্রেপ্তার করে।
ধৃত ব্যক্তির কাছ থেকে ১টি ছোট অস্ত্র, এক রাউন্ড গোলাবারুদ ও ছুরি উদ্ধার করা হয়।
অস্ত্র আইনের 25(1)(a)/29 ধারায় বউবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত ব্যক্তিকে কলকাতার বাঙশাল কোর্টে পেশ করা হয়।
