শুভাবরি ওয়েব ডেস্ক, ১৯ মার্চ, কলকাতা :
কিছুদিন আগেই মহা সমারহে উদয় শংকর সরণি অর্থাৎ দূরদর্শন কেন্দ্র, কলকাতা এর সামনের রাস্তাটি সৌন্দর্যকরণের জন্য ব্যবস্থা করা হয়েছিল। এটি কলকাতা পৌরসভার ৯৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। রাস্তার দুপাশে গাছ লাগানো, সেই গাছগুলোকে সুরক্ষিত রাখার জন্য রাস্তার পাশে বাঁশের বেড়াও দেওয়া হয়েছিল। সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য সে কাঁচা বাঁশের উপরে সবুজ রং করা হয়েছিল।

কিন্তু গাছ লাগানোর পর থেকে তার যত্ন এবং রক্ষণাবেক্ষণের চেষ্টাটি ধীরে ধীরে কমে যেতে থাকে। শেষমেষ পথচারী মানুষদের চোখের সামনে শুধু আগাছা ভর্তি একটি ফুটপাত। কিন্তু এটা তো হওয়ার কথা নয়। সরকারি খরচে যদি বৃক্ষরোপন হয় তবে তার জন্য অবশ্যই কোন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় অথবা পৌরসভা নিজেই সে দায়িত্ব পালন করে। তাহলে এত খরচ করে এগুলো তৈরি করার মানে কি!!

সরকারি পয়সা অর্থাৎ জনগণের করের টাকা এবং অবশ্যই আমাদের রাজ্যের উপার্জনে রাজস্বের অংশ একটি। যারা প্রাতঃভ্রমণের জন্য বের হন, সেই মানুষগুলো আলাপচারিতায় বলে থাকেন, এখানে গাছগুলো লাগানোর সময় ভেবেছিলাম একটা নির্মল দৃশ্য রোজ সকাল দেখতে পাবো। কিন্তু সেই জায়গা দখল করেছে আগাছা এবং ভাঙ্গা বাঁশের বেড়া।

প্রশাসনের কি আদৌ নজরে পড়ছে এসব, নাকি অবহেলায় পড়ে থাকবে সৌন্দর্যকরণের এই জায়গাগুলো?