ওয়েব ডেস্ক; কলকাতা, 20শে মার্চ: 22শে মার্চ, থেকে শুরু হতে চলা আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) প্রস্তুতির জন্য, ভারতী এয়ারটেল ইডেন গার্ডেন স্টেডিয়ামে সবরকমের ব্যবস্থা করেছে। এই প্রচেষ্টা নিশ্চিত করবে যে ম্যাচ চলাকালীন 100,000 এর মত ক্রিকেটপ্রেমীর প্রত্যাশিত ভিড় একটানা নির্বিঘ্নে নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।

স্টেডিয়াম চত্বরের মধ্যে এয়ারটেল 10টি অতিরিক্ত সাইট স্থাপন করেছে এবং আগের 5টি সাইটের ক্ষমতা বাড়িয়েছে। এই পরিবর্ধনের ফলে ম্যাচ দেখতে আসা এয়ারটেল গ্রাহকেরা ভয়েস ও ডেটা কানেক্টিভিটিতে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করবেন। দর্শকদের ভিড়ের কথা মাথায় রেখেই নেটওয়ার্ক আপগ্রেড করার কৌশলগত পরিকল্পনা করা হয়েছে।

প্রস্তুতির বিষয়ে ভারতী এয়ারটেল, পশ্চিমবঙ্গের এবং ওডিশার সিইও, অয়ন সরকার বলেন: “আসন্ন আইপিএল টুনার্মেন্টে উপচে পড়া ভিড় দেখা যেতে চলেছে, তাই এই দর্শকদের নিরবচ্ছিন্ন সংযোগ দিতে আমরা ইডেন গার্ডেনস স্টেডিয়ামের মোবাইল নেটওয়ার্ক পরিকাঠামো আরও উন্নত করেছি। এই আপগ্রেডের ফলে আমাদের গ্রাহকরা খেলার গরমাগরম পরিবেশের মধ্যেই নিজের প্রিয়জনদের সাথে অনায়াসে যোগাযোগ বজায় রাখতে পারবেন।”

কলকাতা শহর জুড়ে নিরবচ্ছিন্ন ও সর্বত্র বিদ্যমান নেটওয়ার্কদের অভিজ্ঞতা দিতে, এয়ারপোর্ট, রেলওয়ে ষ্টেশন এবং শ্রী অরবিন্দ ভবন, হাওড়া ব্রিজ, ইকো ট্যুরিজম পার্ক, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল মিউজিয়ামের মত গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাপকভাবে নেটওয়ার্ক অপটিমাইজেশন করা হয়েছে। শহরের ভিতরের ও চারপাশের সমস্ত প্রিমিয়াম হোটেলেও কভারেজ বাড়ানোর জন্য সব রকমের নেটওয়ার্ক মূল্যায়ন করানো হয়েছে।

মার্চ থেকে 2025 সালের মে পর্যন্ত ক্রিকেট জ্বরে আচ্ছন্ন থাকতে চলা দর্শকদের কথা মাথায় রেখে এয়ারটেল বিশেষভাবে আইপিএল-এর জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে এবং দেশের সমস্ত স্টেডিয়াম জুড়ে নেটওয়ার্ক উন্নত করেছে।