শুভাবরি ওয়েব ডেস্ক, ২০ মার্চ, কলকাতা :
আজ দুপুরে বিজেপি বিধায়করা বিধানসভার স্পিকার এর পদত্যাগের দাবিতে বিধানসভার দক্ষিণ গেটের বাইরে এক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী পালন করে।

বিক্ষোভকারীরা ছেঁড়া কাগজের টুকরো নেড়ে, স্লোগান দেয় এবং কালো পতাকা প্রদর্শন করে এবং বিধানসভার স্পিকারের কুশপুত্তলিকা দাহ করে।

বিধায়করা বারুইপুরে শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়কদের গাড়িবহরের উপর কথিত হামলার জন্য তৃনমুল সরকার এবং পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। তাদের দাবি, তৃনমুল এবং পুলিশের তত্ত্বাবধানে বিজেপি নেতাদের উপর আক্রমণ করার জন্য রোহিঙ্গা, সমাজবিরোধী গুন্ডারা বারুইপুরে রাস্তার দুপাশে জড়ো হয়েছিল।

বিধায়করা বলেন, বিজেপি বারুইপুর ঘটনার বিরুদ্ধে ২৭ মার্চ, ২০২৫ এসপি অফিসে ‘ঘেরাও’ কর্মসূচী পালন করবে।