ওয়েব ডেস্ক; ২১ মার্চ : ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স এবং গুজরাটের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের আধিকারিকরা আহমেদাবাদের পালদি এলাকায় একটি ফ্ল্যাট থেকে প্রায় ৮৮ কেজি সোনার বাট উদ্ধার করেছেন। এর বাজার মূল্য ৮০ কোটি টাকা। এছাড়াও উদ্ধার হয়েছে ১৯.৬৬ কেজি ভারি স্বর্ণালঙ্কার এবং নগদ ১.৩৭ কোটি টাকা। সোনার বাটগুলি বিদেশ থেকে চোরাপথে আনা হয়েছিল বলে সন্দেহ।

এছাড়াও, পাওয়া গেছে ১১টি মূল্যবান ঘড়ি।
অর্থনৈতিক অপরাধ রুখতে কার্যকর ভূমিকা নিয়ে চলেছে ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স। দেশের ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার দায়বদ্ধ।
এই ঘটনায় আরও তদন্ত চলছে।