শুভাবরি ওয়েব ডেস্ক, ২৫ মার্চ, কলকাতা :
আজ দিনের শুরুতেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ক্যাম্পাসের গেটে WBCUPA, TMCP এবং সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি যৌথভাবে একটি প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করে।
রাজ্যপাল দ্বারা নিযুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখার্জী এবং রেজিস্টার আশীষ কুমার সামন্তের নিযুক্তির প্রতিবাদে বিক্ষোভকারীরা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অফিসের সামনে অবস্থানের বসেন। যদিও উপাচার্য বিশ্ববিদ্যালয়ে এখনো পৌঁছনি। তবু তাদের বিক্ষোভ চলতে থাকে।
এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আছেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি/RBU এর , সুবোধ দত্ত চৌধুরী, নিমাই কর্মকার, WBCCUPA/RBU এর অম্বর কুমার চৌধুরী ও তৃনমুল ছাত্র পরিষদ /RBU এর বিশাল দাস, রাহুল সেন প্রমুখ।
