শুভাবরি ওয়েব ডেস্ক, ২৮ মার্চ, কলকাতা :
আজ বিকেলে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ শাখা রাজ্য কমিটি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আক্রমণের প্রতিবাদে কলকাতার কে সি দাস সংযোগ স্থলে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক কণিনিকা ঘোষ, রাজ্য সভাপতি জাহানারা খান, কলকাতা জেলা সভাপতি সমিতা হোড় চৌধুরী কেন্দ্রীয় নেত্রী দীপু দাস প্রমুখ।

বিকালে অংশগ্রহণকারীরা পার্ক স্ট্রিট সংযোগ স্থলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন।

নেতৃবৃন্দ দাবি করেন, ফিলিস্তিনকে ইসরায়েল জোরপূর্বক দখল করেছে, তাই ফিলিস্তিনকে ইসরায়েলি অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করতে হবে। অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সমর্থন করছে, তাই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত দীর্ঘায়িত হচ্ছে এবং মানুষের প্রাণহানি ঘটছে। সংগঠনের পক্ষ থেকে ইসরায়েলের আক্রমণের বিরোধিতা না করার জন্য সরকারের সমালোচনা করা হয়েছে।