ওয়েব ডেস্ক; ২১ এপ্রিল : মেট্রো রেলওয়ে আনন্দের সাথে ঘোষণা করছে যে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল টি-২০ ম্যাচের পর ব্লু লাইন এবং গ্রিন লাইন-২-এ বিশেষ মেট্রো পরিষেবা দেবে , যা ২১ এপ্রিল (সোমবার) রাতে ইডেন গার্ডেনে কলকাতা এবং শহরতলির ক্রিকেটপ্রেমীদের সুবিধার্থে ।
স্মার্ট কার্ড, টোকেন এবং কাগজ ভিত্তিক QR টিকিট বিক্রির জন্য শুধুমাত্র ওল্ড এসপ্ল্যানেড মেট্রো স্টেশন এবং নিউ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে।
এই বিশেষ পরিষেবাগুলির জন্য সাধারণ ভাড়ার পাশাপাশি প্রতি টিকিটের জন্য ১০/- টাকা সারচার্জ আরোপ করা হবে।
রাত ১২ টায় এসপ্লেনড থেকে কবি সুভাষ, দক্ষিণেশ্বর এবং হাওড়া ময়দান এর জন্য মেট্রো ছাড়বে।
