ওয়েব ডেস্ক; ২১ এপ্রিল : JSW Energy Limited, আজ পশ্চিমবঙ্গের শালবনিতে তাদের অত্যাধুনিক ১৬০০ মেগাওয়াট (২x৮০০ মেগাওয়াট) তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ শুরু করল।

এই প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, JSW গোষ্ঠীর চেয়ারম্যান সজ্জন জিন্দাল, JSW ফাউন্ডেশনের চেয়ারপার্সন সঙ্গীতা জিন্দাল, JSW গোষ্ঠীর পক্ষ থেকে পার্থ জিন্দাল সহ রাজ্য সরকারের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।

প্রায় ১৬,০০০ কোটি টাকার এই প্রকল্পটি JSW Energy’র এখনও পর্যন্ত সবচেয়ে বড় গ্রিনফিল্ড প্রকল্প। এই বিদ্যুৎকেন্দ্রের জন্য পশ্চিমবঙ্গ স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WBSEDCL)-এর সঙ্গে ২৫ বছরের পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (PPA) হয়েছে। এই তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার হবে SHAKTI B (IV) নীতির অধীনে পশ্চিমবঙ্গকে বরাদ্দকৃত দেশীয় কয়লা—যা রাজ্যের জ্বালানির সুরক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

JSW গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল বললেন, “শালবনিতে ফিরে আসাটা সব সময়েই আমার কাছে খুবই আনন্দের বিষয়। এখান থেকেই শুরু হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল জার্নি। এই যাত্রা কখনওই সম্ভব হত না যদি না মমতা দিদির মত একজন প্রেরণাদায়ক নেতা আমাদের পাশে থাকতেন এবং রাজ্য সরকার আমাদের এতটা সহযোগিতা করত। ওঁর দৃষ্টিভঙ্গি আর বাংলার প্রতি বিশ্বাস আমাদের এখানে বিনিয়োগ করতে ও আরও এগিয়ে যেতে উৎসাহ জুগিয়েছে।

আমাদের JSW Energy’র ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পটি রাজ্যের বেসরকারি ক্ষেত্রে সবচেয়ে বড় থার্মাল পাওয়ার প্রকল্প এবং আমাদের গ্রুপের এখন পর্যন্ত সবচেয়ে বড় গ্রিনফিল্ড উদ্যোগ। এই প্রকল্পে আমরা ১৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করছি, যার মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে ২০০০-রও বেশি চাকরির সুযোগ তৈরি হবে। শালবনিতেই আমরা ২০০০ একর জমির উপর তৈরি করছি JSW ইন্ডাস্ট্রিয়াল পার্ক – যেখানে আধুনিক নগর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে থাকবে প্লাগ অ্যান্ড প্লে পরিকাঠামো। এই পার্ক রাজ্য ও গোটা পূর্ব ভারতের শিল্প ও অর্থনৈতিক বৃদ্ধিতে এক বড় পরিবর্তন আনবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”