ওয়েব ডেস্ক; ২১ এপ্রিল : আগামী ১ থেকে ৪ মে,২০২৫ -এ মুম্বই -এর জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম ওয়ার্ল্ড অডিও ভিসুয়াল এন্টারটেইনমেন্ট সামিট। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক আয়োজিত এই শীর্ষসম্মেলনের অঙ্গ হিসেবে কমিকস ক্রিয়েটার চ্যাম্পিয়নশিপ এর আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার ১০ জন ফাইনালিস্ট এর মধ্যে অন্যতম শুভজিৎ পাল। ‘কলকিন পিলার অফ দ্য নর্থ কমিকস’ এর উদ্ভাবক হাওড়ার শুভজিৎ পাল।

একটি সাক্ষাৎকারে শুভজিৎ পাল জানান,অনেক আগে থেকেই তাঁর পাশ্চাত্য দেশের কমিকস,কার্টুন, জাপানিজ মাঙ্গা, এনিমের ওপর আগ্রহ থাকায় সেগুলি তিনি
অনুসরণ করতেন। কিন্তু পরবর্তীকালে তিনি ভারতীয় সস্কৃতি,সভ্যতা, পুরাণে আকৃষ্ট হয়ে পড়েন । তিনি প্রাচ্য এবং পাশ্চাত্যের সংমিশ্রণে একটি নতুন ধারা তৈরি করতে চান যেটি হবে মূলত ভারতীয় এনিমে।তিনি আর-ও বলেন, এই মূল ভারতীয় এনিমের মধ্যে দিয়ে শুধু দর্শকরা যে বিনোদনের হদিশ পাবেন তা নয়, ভারতীয় তথা সমগ্র বিশ্বের দর্শকদের কাছে এটি সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রাসঙ্গিকও হয়ে উঠবে।

শুভজিৎ পাল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়ার্ল্ড অডিও ভিসুয়াল এন্টারটেইনমেন্ট সামিট নিয়ে যথেষ্ট আশাবাদী।তিনি কেন্দ্রীয় সরকার কে ধন্যবাদ জানিয়েছেন সকল স্রষ্টাদের কাছে এমন একটি মঞ্চ উপহার দেওয়ার জন্য।