ওয়েব ডেস্ক; কলকাতা, 22শে এপ্রিল: AI-চালিত স্প্যাম ডিটেক্টর টুল চালু করার মাধ্যমে গ্রাহকদের প্রায় 27.5 বিলিয়ন কল স্প্যাম হিসাবে চিহ্নিত করার পরে, এয়ারটেল স্প্যামারদের থেকে এগিয়ে থাকার উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ সংযোজন আনার কথা আজ ঘোষণা করল।
গ্রাহকেরা এবার তাদের পছন্দের ভারতীয় ভাষায় কল ও এসএমএস-এর জন্য স্প্যাম অ্যালার্ট পাবেন। এই নতুন ফিচার দশটি আঞ্চলিক ভাষায় লাভ করা যাবে এবং ভবিষ্যতে আরও ভাষা যোগ করার পরিকল্পনা রয়েছে। এয়ারটেলের AI-চালিত টুল এবার আন্তর্জাতিক নেটওয়ার্ক থেকে আসা হওয়া সমস্ত স্প্যাম কল ও এসএমএস-এর জন্যেও গ্রাহকদের সতর্ক করবে ও সেই সতর্কবার্তা দেখাবে।
এয়ারটেল যখন দেশের ভিতরের স্প্যাম কলের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করে তোলে তখন স্প্যামার আর প্রতারকেরা ভারতে মানুষ ঠকানোর কল পৌঁছে দেওয়ার জন্য বিদেশী নেটওয়ার্কের আশ্রয় নেওয়া শুরু করে। এর ফলে গত ছয় মাসে বিদেশী স্প্যাক কলের পরিমাণ 12% বেড়ে গেছে। এয়ারটেল তাদের নতুন ফিচারের সাহায্যে এই নতুন সমস্যাকেও পরাস্ত করতে পারবে বলে আশা করা হচ্ছে।
