ওয়েব ডেস্ক; ২৮ এপ্রিল : কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং সুস্থায়ী তন্তু, বয়ন ও পোশাক উৎপাদন প্রসারে কৃষকদের সাহায্য, সহায়ক সমর্থন ও তাঁদের সঙ্গে উদ্যোগ গড়ে তুলতে বলেছেন।

বস্ত্র শিল্পের বৈচিত্র্যকরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এই ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের উপর জোর দিতে বলেছেন সিং। তিনি বলেন, সেইসঙ্গে কর্মচারী প্রভিডেন্ড ফান্ড মারফৎ শ্রমিকদের আর্থিক সুবিধা দেওয়ার সংস্থানকেও সুনিশ্চিত করতে হবে।
কলকাতায় আজ দ্য ইন্ডিয়ান জুট ইন্ডাস্ট্রিজ রিসার্চ অ্যাসোসিয়েশন (আইজিআরএ) – এ ভবিষ্যৎ প্রাকৃতিক তন্তু সুবিধা ব্যবস্থার উদ্বোধনের পর এই শিল্পের প্রতিনিধিদের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করেন। বস্ত্র শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে শণ,রামি,সিসাল,বাঁশ প্রভৃতি তন্তুর সুবিধার এবং প্রয়োজনীয় সক্ষমতার দিকের উপরও তিনি আলোকপাত করেছেন।

বৈচিত্র্যকরণের পথে এগিয়ে যাওয়ার জন্য এই শিল্পকে পুরস্কৃত করতেও আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। সেইসঙ্গে, তিনি মূল্য-শৃঙ্খলের ক্ষেত্রকে চিহ্নিত করা, রপ্তানী প্রসার এবং গবেষণা ও উন্নয়নের দিকটিকেও চিহ্নিত করতে বলেছেন।

বস্ত্র মন্ত্রকের যুগ্মসচিব পদ্মিনী সিংলা, জুট কমিশনার এম সি চক্রবর্তী, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড – এর ম্যানেজিং ডায়রেক্টর অজয় কুমার জলি, আইজিআইআরএ – এর অধিকর্তা অনিল শর্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইজিআইআরএ এই শিল্পের সঙ্গে ১০টি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে।