শুভাবরি ওয়েব ডেস্ক, ২৮ এপ্রিল, কলকাতা :
আজ দুপুর থেকে ‘ইউনাইটেড টিচিং অ্যান্ড নন-টিচিং ফোরাম-২০১৬’ এর ব্যানারে শিক্ষক ও অশিক্ষক কর্মীরা পশ্চিমবঙ্গের ২৬০০০ শিক্ষক ও অশিক্ষক কর্মীকে বরখাস্ত করার প্রতিবাদে কলকাতার হাজরা ক্রসিংয়ে বিক্ষোভ এবং দফায় দফায় রাস্তা অবরোধ কর্মসূচি পালন করে।

বিক্ষোভ কর্মসূচিতে স্লোগান ওঠে, “আমরা ন্যায়বিচার চাই”।

দুপুরের প্রায় ৩০ মিনিট বিক্ষোভকারীরা হাজরা ক্রসিংয়ে মানবিক শৃঙ্খল তৈরি করে। আন্দোলন চলাকালীন একসময় তারা রাস্তায় বসে পথ অবরোধ কর্মসূচিতে আরো তীব্র করে তার ফলে হাজরা ক্রসিংয়ে পুলিশ কর্মী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের উৎপত্তি হয়।
দুপুর দুটো নাগাদ পুলিশ প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে আটক করে।

বিকেল পাঁচটা নাগাদ মৈনাক চক্রবর্তীর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল তাদের দাবির বিষয়ে কালীঘাট থানায় একটি স্মারকলিপি জমা দেয়।