ওয়েব ডেস্ক; ২৮ এপ্রিল : হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনের পুরো অংশে বাণিজ্যিক পরিষেবা চালু হওয়ার সাথে সাথে, ২৯ এপ্রিল গ্রিন লাইন-১ (শিয়ালদহ – সল্টলেক সেক্টর ফাইভ স্টেশনের মধ্যে) মেট্রো কম সংখ্যক পরিষেবা থাকবে। আগামীকাল গ্রিন লাইন-১-এ ১০৬টি পরিষেবার পরিবর্তে মোট ৯০টি পরিষেবা পাওয়া যাবে। পরিষেবাগুলি ২০ মিনিটের ব্যবধানে উপলব্ধ হবে।

গ্রিন লাইন-২ (হাওড়া ময়দান – এসপ্ল্যানেড স্টেশনের মধ্যে) এ স্বাভাবিক পরিষেবাগুলি উপলব্ধ থাকবে।