ওয়েব ডেস্ক; কলকাতা, 29 এপ্রিল : বন্ধন ব্যাঙ্ক পাঁচটি রাজ্যজুড়ে 16 টি নতুন শাখা খোলার কথা ঘোষণা করেছে। ব্যাঙ্ক ওড়িশায় সাতটি নতুন শাখা, বিহার ও ঝাড়খণ্ডে তিনটি করে, অন্ধ্রপ্রদেশে দুটি এবং ছত্তিসগড়ে একটি নতুন শাখা খুলেছে। শাখার উদ্বোধন করলেন শ্রী পার্থপ্রতিম সেনগুপ্ত, এমডি অ্যান্ড সিইও, বন্ধন ব্যাঙ্ক। সঙ্গে ছিলেন শ্রী রাজিন্দর কুমার বব্বর, ইডি অ্যান্ড সিবিও, শ্রী রতনকুমার কেশ, ইডি অ্যান্ড সিওও এবং ব্যাঙ্কের অন্য বিশিষ্ট সিনিয়র ব্যক্তিরা।
ওড়িশার নতুন শাখাগুলি খোলা হয়েছে সুন্দরগড় (বিসরা শাখা, বোনাইগড় শাখা, হেমগির শাখা), কন্ধমল (জি উদয়গিরি শাখা), কোরাপুট (কোটপাড় শাখা, সেমিলিগুড়া শাখা) এবং নবরংপুরে (উমেরকোট শাখা)। অন্ধ্রপ্রদেশে নতুন শাখাগুলি হয়েছে পূর্ব গোদাবরী (নিদাদাভোল শাখা) এবং বিজয়নগরমে (রাজম শাখা)। বিহারের নতুন শাখাগুলি বাঁকা (বউনসি শাখা) ও মুঙ্গেরে (ধরহারা শাখা ও সংগ্রামপুর শাখা) অবস্থিত। ঝাড়খণ্ডের শাখাগুলি খোলা হয়েছে ধানবাদ (গোবিন্দপুর শাখা), গঢ়ওয়া (নগরন্তরী শাখা) ও পালামুতে (পানকি শাখা)। ছত্তিসগড়ের নতুন শাখা কোন্ডাগাঁওয়ে (কোন্ডাগাঁও শাখা)।
সবকটি নতুন শাখা রাজ্যগুলির আধা-শহর ও গ্রামীণ এলাকায় পরিষেবা দেবে। ব্যাঙ্কের কৌশলগত দায়বদ্ধতা হল দেশজুড়ে বহুমুখী ব্যবসা করা এবং আরও শক্তিশালী উপস্থিতি প্রতিষ্ঠা করা। শাখা নেটওয়ার্কের বিস্তার এর সঙ্গে সঙ্গতিপূর্ণ। নিজেদের পদচিহ্ন ছড়িয়ে দিয়ে ব্যাঙ্ক গ্রাহকদের উদ্ভাবনীমূলক ব্যাংকিং সমাধানের নাগাল পাওয়া আরও সহজ করে দিচ্ছে। 5 টি রাজ্যজুড়ে 16টি নতুন শাখার লঞ্চের ফলে মোট শাখার সংখ্যা 1730 ছাড়াল। ব্যাঙ্ক এবার ভারতজুড়ে 6300 ব্যাংকিং আউটলেটের জোরালো নেটওয়ার্কের মাধ্যমে তার গ্রাহকদের পরিষেবা জোগাবে।