
ওয়েবডেস্ক,2সেপ্টেম্বর,কলকাতা:
করোনা মহামারী আবহে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা এবং হাজিরা স্তব্ধ হয়ে গিয়েছিল গত মার্চ এপ্রিল মাস থেকেই। বর্তমানে গুরুত্তপুর্ণ সমস্ত পরীক্ষাগুলো সংগঠিত করার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধেও সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং তার নেতৃবৃন্দ । কিছুদিন আগে ইউজিসি একটি নির্দেশিকা জারি করেছিল আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে হবে। সেই নির্দেশিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের হয় এবং সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত রায় প্রদান করে যে চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবেই। সে ক্ষেত্রে রাজ্য সরকার চাইলে ইউজিসির কাছ থেকে কিছুদিন অতিরিক্ত সময় জন্য আবেদন করতে পারে সে কথাও বলেন সুপ্রিম কোর্ট। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন, করোনা মহামারীর আতঙ্কে প্রতিবেশী রাষ্ট্রের যে সমস্ত ছাত্রছাত্রীরা এদেশে শিক্ষারত ছিলেন তারা দেশে ফিরে গিয়েছেন সাময়িকভাবে। তাদের ফিরে আসা তখনই সম্ভব হবে যখন রেল-বিমান এবং অন্যান্য পরিবহন ব্যবস্থা সক্রিয় হবে। সে ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সেপ্টেম্বর মাসে সংঘটিত হলে সে সব ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অথৈ জলে পড়বে বলেই প্রতিবেশী রাষ্ট্রের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ।
তাদের ভারত সরকারের কাছে কোন প্রকার আবেদন জানানোর পদ্ধতি জানা নেই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা ভারতের চেনা-পরিচিত মানুষদের কাছে জানতে চাইছেন এমন ক্ষেত্রে সে সব ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কিভাবে নেওয়া হবে?
এ প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত কোন দেশীয় সংগঠন বা রাজনৈতিক দল করেননি। যদিও এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ শিক্ষা, তিনি দেশের ছাত্র বা অন্য দেশের, সবারই অধিকার এবং এই বিশ্বব্যাপী সংকটের ফলে সেই সমস্ত বিদেশি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত যাতে বিপদসংকুল না হয়ে ওঠে তার ব্যবস্থাও সরকারের নেওয়া উচিত বলে মনে করেন বিদেশি অভিভাবকগণ।
এখন দেখার, সত্যি ই সরকার এ বিষয়ে কোনো বিশেষ অনুচ্ছেদ প্রকাশ করেন কিনা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28 শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বক্তৃতা দিতে গিয়ে মঞ্চ থেকে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন যে কিভাবে পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়টি ছাত্র-ছাত্রীদের অতি দ্রুত জানাতে। তিনি এও বলেন যে আগামী সেপ্টেম্বর মাসে রাজ্যে কোন পরীক্ষা সম্ভব নয় তবে পুজোর আগে সেই পরীক্ষার কথা ভাবছে রাজ্য সরকার।
